নীতিমালা

 

আইসিটি বিডি নীতিমালা (খসড়া)

 

প্রথম প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১১

 

বাংলা ভাষায় প্রযুক্তিবিষয়ক ব্লগ আইসিটি বিডি তে আপনাকে স্বাগতম। আইসিটি বিডিতে কোন প্রকার টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। আইসিটি বিডিতে কোন প্রকার নিবন্ধন ও কোন প্রকার মন্তব্য করলে ধরে নেওয়া হবে তিনি  “নীতিমালা ও ব্যাবহারবিধি” পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকাশিত লেখা ও মন্তব্যের আইনগত বা অন্য কোন দায় দায়িত্ব আইসিটি বিডি বহন করবেনা।

১.টিউন করা সংক্রান্ত :

  • ১.১ আইসিটি বিডিতে প্রকাশিত টিউন তথ্য প্রযুক্তি সংন্ত্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউন করা যাবে যা আইসিটি বিডিতে প্রাধান্য পাবে।
  • ১.২ সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং টিউনের কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে, ইংরেজী বা অন্য কোন ভাষায় টিউন করা যাবে না। ফোনেটিক ব্যবহার করে (ইংরেজী কিবোর্ড লেআউট দিয়ে বাংলা লেখা) বাংলা লিখতে পারেন।
  • ১.৩ ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজী হরফ দিয়ে বাংলা লিখে , অথবা বাংলা ভাষা অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
  • ১.৪ বাংলায় টিউন করার ক্ষেত্রে বানানের শুদ্ধতার প্রতি খেয়াল রাখতে হবে।
  • ১.৫ টেকনিক্যাল ট্রাম গুলো বাংলা প্রতিশব্দ ব্যাবহার থেকে বিরত থাকুন। টেকনিক্যাল ট্রাম গুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজী হরফে কিনবা বহুল প্রচলিত হলে বাংলায় উচ্চরণ লিখুন। কোন ট্রামের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যাবহার করুন।
  • ১.৬ বিভিন্ন সফ্টওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি সরাসরি আপলোড় করা যাবে না। তবে নিজ দায়িত্বে অন্য কোথাও লিংক দেয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদি বিষয় গুলোর কোন দায় দায়িত্ব আইসিটি বিডি বহন করবেনা। তথাপি আইসিটি বিডি ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত ও উৎসাহিত করে।
  • ১.৭ ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়ে টিউন করা যাবে. তবে কোন ব্যাক্তি, সাইট ,সার্ভিস বা গোষ্ঠি কে উদ্দেশ্য করে নয়। সরাসরি কোন কোন সাইট বা সফট্ওয়্যার কিনবা অন্য কিছুকে কেন্দ্র করে কোন টিউন করা যাবে না।
  • ১.৮ নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য কোন ব্লাগারের বা অন্যের লেখা হুবহু কপি পেষ্ট করে নিজের নামে টিউন করা যাবে না।
  • ১.৯ নিজের লেখা নয় এ রকম, অন্যের মান সম্মত লেখা হুবহু কপি পেষ্ট করে টিউন করা যাবে। তবে তা অ্যবশই আইসিটি বিডি নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সুত্র উল্লেখ করতে হবে।
  • ১.১০ পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যাক্তিগত ব্লগের লেখা লেখক নিজে হুবহু টিউন করতে পারবে। এক্ষেত্রে পূ্র্বে প্রকাশিত লিংক উল্লেখ লেখকের ব্যাক্তিগত ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগে বা একাধিক কম্যুনিটি ব্লগিং প্লাটফর্মে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র উল্লেখ করতে হবে।
  • ১.২.১ নিজের ব্যক্তিগত কোন ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা আইসিটি বিডিতে প্রকাশ করতে আইসিটি বিডি এর কোন বাধ্যবাদকত কিনবা কোন শর্ত নেই। তবে অ্যবশই নিজের লেখা হতে হবে। ব্লগিং এর ক্ষেত্রে ভিজিটর এক লেখা একাধিক ব্লগে দেখলে তাদের মনে কিছুটা বিরুপ ক্রিয়ার সৃষ্টি হয়। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পর্বে প্রকাশিত লেখা আইসিটি বিডি তে প্রকাশের ক্ষেত্রে লেখার শেষে “পূ্র্বে আমার ব্লগে/এই জায়গায় প্রকাশিত” লিখে সুত্র উল্লেখ করতে হবে।
  • ১.২.২ অর্ধেক লেখা পড়ে বাকী লেখা পড়তে নিজের ব্লগ বা অন্য কোন ব্লগ এর লিংক দেয়া যাবে না। তবে কোন কিছু ডাউনলোড়ের জন্য লিংক দেয়া যাবে এবং তা লেখকের নিজ দায়িত্বে।
  • ১.২.৩ অনলাইন আয় ও ফ্রীল্যাসিং নিয়ে লেখা লিখা যাবে। এবং লেখা লেখার ক্ষেত্রে তা অ্যবশই দিকনির্দেশনা মূলক ও প্রোনদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজের দল সংগ্রহ অথবা কাজ করানের উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রীল্যাসিং নিয়ে লেখা লিখা যাবে না।
  • ১.২.৪ কোন প্রকার এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং        এফিলিয়েট লিংক দিয়ে করা সর্ট লিংক দিয়ে কোন টিউন করা যাবে না।
  • ১.২.৫ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক/ সর্টলিংক ব্যাবহার করা যাবে না। সফটওয়ার , গেমস বা অন্য যে কোন কিছু বিভিউ এর ক্ষেত্রে মুল প্রোডাক্ট পেইজে লিংক দিন।
  • ১.২.৬ লেখায় এমন কোন প্রকার লিংক, সাইট ও ব্লগের ঠিকান ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড় কিনবা কোন এফিলিয়েট লিংক অবস্থান করে।
  • ১.২.৭ জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপন মূলক লেখা প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পন্যের উদ্দেশ্য এবং কার্যত্রমের সঠিক ও পূর্ন বিবারণ দিয়ে লেখা প্রকাশ করা যাবে এবং তা অ্যবশই জনস্বার্থে হতে হবে।
  • ১.২.৮ ডলার কেনা অথবা বেচা উভয় টিউনের টিউনারকে এবং ডলার কেনা বেচা নিয়ে মন্তব্যে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই মন্তব্যকারী কেও কোন প্রকার কারন দর্শানো ছাড়াই স্থায়ী ভাবে ব্লক করা হবে।
  • ১.২.৯ প্রচারনার উদ্দেশ্যে একই সাইটের বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরন থেকে বিরত থাকুন।
  • ১.২.১০ অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোন ছবি , তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • ১.৩.১ কোন ধর্ম , ধর্ম গ্রন্থের বাণী ও সামাজির প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে লেখা প্রকাশ করা যাবে না কিনবা লেখায় স্থান করা যাবে না।
  • ১.৩.২. অশ্লীল , কুরুচিপূর্ণ,অপমানজনক,উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইংঙ্গিত পূর্ণ কোন শব্দ, শব্দবন্ধ বা বাক্য লেখায় ব্যবহার করা যাবেনা।

 

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য আইসিটি বিডি  যেকোন সময় আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে কোন লেখকের লেখা অপসরন / মুছে ফেলা বা সম্পাদনার এবং লেখককে স্থায়ী বা সাময়িক ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।

২. মন্তব্য করা সংক্রান্ত:

  • ২.১  লেখক কিনবা ভিজিটর দের, কাউকে গালিগালাজ  করা যাবে না।
  • ২.২  কাউকে ব্যাক্তিগত ভাবে আক্রমন করা যাবে না।
  • ২.৩  অশ্লীল , কুরুচিপূর্ণ,অপমানজনক,উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইংঙ্গিত পূর্ণ কোন শব্দ, শব্দবন্ধ বা বাক্য মন্তব্যে ব্যাবহার করা যাবে না।
  • ২.৪  মন্তব্যে সরাসরি অথবা ইমেল ঠিকানা ব্যবহার করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
  • ২.৫  মন্তব্যে সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক , সিরিয়াল, টেক্সট, ফাইল প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।
  • ২.৬  প্রচারনার উদ্দেশ্যে মন্তব্যে কোন প্রকার সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
  • ২.৭  মন্তব্যে কোন প্রকার রাজনৈতিক বিষয় নিয়ে কোন কথা বলা যাবে না।
  • ২.৮  মন্তব্যের আইনগত বা অন্যকোন দায়িত্ব আইসিটি বিডি বহন করবে না।

 

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য আইসিটি বিডি  যেকোন সময় আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে কোন লেখকের বা কোন ভিজিটরের মন্তব্য অপসরন / মুছে ফেলা বা সম্পাদন করার ক্ষমতা রাখে।

৩.লেখকের আইডি ও নাম সংক্রান্ত:

  • ৩.১ লেখকের নাম ও আইডি হিসাবে এমন কোন নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য লেখক এর নাম কে হেয় করে।
  • ৩.২ বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোন ব্যাক্তি, বর্গ, গোষ্টিকে ব্যঙ্গ করে কোন লেখকের আইডি এবং নাম তৈরী ও ব্যবহার করা যাবে না।
  • ৩.৩ সামাজিক কোন প্রচলিত নামকে হেয় করে কিনবা সামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন লেখক আইডি ও নাম ব্যবহার করা যাবে।
  • ৩.৪ যেকোন লেখক তার সত্যিকার নাম ব্যাবহার করতে পারে এবং এই বিষয়ে আইসিটি বিডি লেখক দের উৎসাহিত করে।

আইসিটি বিডি নীতিমালা পরির্বতনশীল। বিশেষ প্রয়োজনে নীতিমালার এক বা একাধিক নীতিমালার পরির্বতন, পরিমার্জন,পরিবর্ধণ করা হতে পারে।তবে তা মূল নীতিমালার খুব একটা পরির্বতন না করে। নীতিমালার সর্বশেষ পরির্বতনের তারিখ এই পাতার একদম উপরে প্রকাশ করা হবে। নীতিমালার বড় ধরনের কোন পরিবর্তন করা হলে তা আগেই ঘোষনা করে জানিয়ে দেয়া হবে।

যোগাযোগ | আমাদের প্যানেল | ইনফো ডেস্ক

নীতিমালা | সাইট ম্যাপ | প্রশ্ন উত্তর | নোটিশ বোর্ড

© 2011 www.ictbd.net | Powered by Rasel একটি ICT Bangladesh সহযোগী সাইট